দর্শনায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-16 ইং
দর্শনায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রিনা খাতুন (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা গোপালখালী ব্রিজের নিকট থেকে তাঁকে আটক করা হয়। আটক রিনা খাতুন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমানের নের্তৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মারুফ হোসেন ও এএসআই আনোয়ার ফোর্স নিয়ে দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালী ব্রিজের নিকট মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা অভিমুখে আসা ৬ বোতল ফেনসিডিলসহ এক এক নারীকে আটক করেন তাঁরা। আটক হওয়া নারী মাদক ব্যবসায়ী দামুড়হুদার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (৪৫)। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)