দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে শক্তিশালী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-11-16 ইং
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে শক্তিশালী কমিটি গঠন ছবির ক্যাপশন:
গাংনীতে ব্যবসায়ী ও বাজার কমিটির সঙ্গে প্রশাসনের মতবিনিময় গাংনী অফিস: গাংনীতে ও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি রোধে উপজেলা প্রশাসনের করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। সভায় উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, বাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, পাইকার ব্যবসায়ী সাহাজুল, মহিবুল ইসলাম, নাজমুল ইসলাম, বাজার ব্যবসায়ী কমিটির সহসভাপতি কাজন, কামাল, আরটিভির সাংবাদিক মাজেদুল হক মানিক, সাংবাদিক রফিকুল আলম বকুল। সভায় গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, ‘পেঁয়াজ নিয়ে কোনো প্রকার পেঁয়াজী মেনে নেওয়া হবে না। তাই বাজার মনিটরিংয়ের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে।’ সভায় সিদ্ধান্ত হয়, আজ থেকে গাংনী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাসের জন্য বাজার মনিটরিং করা হবে। এ ব্যাপারে গাংনী উপজেলা চেয়ারম্যানের নেতৃতে একটি শক্তিশালী কমিটি করা হয়। এ কমিটি গাংনী বাজারের বর্তমান সমস্যা পেঁয়াজসহ সব প্রকার সবজির দাম মনিটরিং করবে। সভায় বাজার স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন সুপারিশ করেন বক্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)