জামজামি ফাঁড়ির পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
জামজামি ফাঁড়ির পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জামজামি: আলমডাঙ্গার জামজামি ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার মাদক বিক্রির সময় সুজন আলী ও সালমান সাহ নামের দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, গতকাল জামজামি ক্যাম্প ইনচার্জ এসআই মিজান ফোর্সসহ জামজামি ও শ্রীনগর দোয়ার মাঠে মাদকবিরোধী আভিয়ান চালিয়ে আলমডঙ্গা জামজামি ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মো. সুজন আলী এবং মো. রুবেল লস্কের ছেলে মো. সালমান সাহকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসআই মিজান জানান, বেশ কিছুদিন ধরে তাঁরা এ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এলকার অনেকে তাঁদের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। অভিযোগের ভিত্তিতে গতকাল মাদক বিক্রয় করার সময় ঘটনাস্থল থেকে মাদকসহ তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ তাঁদের সংশ্লিষ্ট আইনে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)