চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঁচ উপপরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঁচ উপপরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ৩৩৭ জন উপপরিদর্শককে (এসআই) নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি ও বদলি করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঁচ কর্মকর্তার নাম এসেছে। তাঁরা হলেন এসআই (নি.) মিজানুর রহমান, ওয়ালিয়ার রহমান, আব্দুল গফুর, সানজিদ আহমেদ ও ইব্রাহিম আলী। পদোন্নতি প্রাপ্ত পাঁচ কর্মকর্তার মধ্যে চারজনকে খুলনা রেঞ্জ ও সানজিদ আহমেদকে চট্টগ্রাম রেঞ্জে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। ১২ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাঁদের পদোন্নতি ও পদায়ন দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)