ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে নিয়ম মেনে চলতে হবে

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে নিয়ম মেনে চলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনায় সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার বিশেষ প্রতিবেদক: ‘আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি’ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় পরীক্ষা কর্মসূচি পালন করা হয়। সকালে শোভাযাত্রা শেষে সদর হাসপাতাল সড়কে জেলা ডায়াবেটিস সমিতির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জামান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক কবীর ও ডায়াবেটিক সমিতির চিকিৎসক ডা. মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, মফিজুর রহমান মনা, ডায়াবেটিক সমিতির চিকিৎসক ডা. নাহিদ ফাতেমা রতœা, এসডিএফ-এর প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম, সূর্যের হাসি ক্লিনিকের সদস্য, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে নিয়ম মেনে চলতে হবে। নফস কন্ট্রোল করতে পারছি না বলে চার গুণ খাবার খেয়ে ফেলছি। ডাক্তার প্রেসক্রিপশনে যা লিখছেন, তা মেনে চলতে হবে। যা পাব, তাই খাব না। আমরা সেই দায়িত্ব কেউ পালন করছি না। পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখলে দেশ ও বিশ্ব ডায়াবেটিসমুক্ত থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)