শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলারর শ্রীরামপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় শাহানুর আলম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার শাহপুর গ্রামের নিফাজ উদ্দীনের ছেলে। পুলিন জানায়, বৃহস্পতিবার রাতে তিনি গাড়াগঞ্জ থেকে ভ্যান নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চালক শাহানুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)