সর্বস্ব খোয়ালেন গরু খামারি মিণ্টু

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
সর্বস্ব খোয়ালেন গরু খামারি মিণ্টু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার লোকাল বাসেও অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে সর্বস্ব খোয়ালেন মিণ্টু জোয়ার্দ্দার (৪৫) নামের এক গরুর খামারি। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে যাত্রীবাসের মধ্যে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নিজ খামারের জন্য গরু কিনতে নগত তিন লাখ টাকা নিয়ে শিয়ালমারী গরুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিণ্টু। চুয়াডাঙ্গার বড় বাজার থেকে একটি লোকাল বাসে উঠে দর্শনা পৌঁছানোর পূর্বেই তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। মিণ্টু জোয়ার্দ্দারের লুঙ্গিতে গোজা নগত তিন লাখ টাকা লুট করে চম্পট দেন অজ্ঞানপার্টির সদস্যরা। কিছুক্ষণ পরে তিনি জ্ঞান হারালে লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মিণ্টুর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞানপার্টির খপ্পরে পড়া খামারি মিণ্টু চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)