কালীগঞ্জে দেড় মাস ধরে ইজিবাইক চালক নিখোঁজ

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
কালীগঞ্জে দেড় মাস ধরে ইজিবাইক চালক নিখোঁজ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে পঙ্কজ দাস নামের এক ইজিবাইক চালক রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। ১ মাস ১০ হলো তাঁর কোনো খোঁজ নেই। এমনকি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পঙ্কজ দাস মাগুরা সদর উপজেলার শ্রীকু-ি গ্রামের নির্মলচন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে। নিখোঁজের পর তাঁর স্ত্রী রুনা দাস কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৫০৯/১৯। নিখোঁজ পঙ্কজ দাস কালীগঞ্জ শহরের বোর্ডস্কুল পাড়ার একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং মেয়ে নিয়ে বসবাস করেন। থানায় করা ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি পঙ্কজ দাস। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না আসায় তাঁর মোবাইল নম্বরে ফোন করা হয়, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পঙ্কজের স্ত্রী ও একমাত্র মেয়ে কালীগঞ্জের ওই ভাড়াবাড়িতে এখন বসবাস করছেন। গত তিন বছর হলো তাঁদের এক আত্মীয়ের মাধ্যমে তিনি কালীগঞ্জে আসেন। এরপর থেকে কালীগঞ্জ শহরে ইজিবাইক চালিয়ে উপার্জিত আয়ে চলত তিনজনের ছোট্ট সংসার। এখন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘ দিন নিখোঁজ থাকায় মা-মেয়ে মানবেতর জীবনযাবন করছেন। পঙ্কজের মেয়ে পুস্পিতা দাস এবার কালীগঞ্জ সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পঙ্কজ নিখোঁজের পর থেকে মা-মেয়ে কালীগঞ্জ থানা পুলিশের কাছে ধর্ণা দিলেও তেমন কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)