চুয়াডাঙ্গা জজশীপে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-11-15 ইং
চুয়াডাঙ্গা জজশীপে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বিচারক জগন্নাথ পাঁড়ে ও বিচারক শহীদ সোহেল আহম্মেদের শাহাদৎবার্ষিকী উপলক্ষে নিজস্ব প্রতিবেদক: ২০০৫ সালে জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও বিচারক শহীদ সোহেল আহম্মেদের শাহাদৎবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জজশীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাদৎবার্ষিকীর আলোচনা পর্বে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শামসুজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান, মানিক দাস, পাপিয়া নাগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহা নোশীন বর্ণী, সহকারী জজ মো. আরমান হুসাইন, মোছা. নীলা খাতুন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন, গভর্নমেন্ট প্লিজার (জিপি) অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশারসহ জেলা জজশীপের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী। আলোচনা সভায় জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম বলেন, ‘কিছু বিপথগামী মানুষ জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয়ে সারা দেশে সিরিজ বোমা হামলা চালায়। এর থেকে বিচারকরাও রক্ষা পাননি। যে দুজন বিজ্ঞ বিচারক সেদিন শহীদ হন, তাঁরা ছিলেন অত্যন্ত মেধাবী। কিছু বিপথগামীর ভুল সিদ্ধান্তে দেশের দুজন মেধাবী সন্তানকে আমরা হারিয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)