‘খালেদা জিয়ার অবস্থা ভালো না, জামিন পেলেই নেওয়া হবে বিদেশে’

আপলোড তারিখঃ 2019-11-14 ইং
‘খালেদা জিয়ার অবস্থা ভালো না, জামিন পেলেই নেওয়া হবে বিদেশে’ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসে তিনি এ কথা বলেন। এর আগে, বুধবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন তার পরিবারের স্বজনরা। সেখান থেকে বের হয়ে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, 'বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। জামিন পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।’ জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদ-ে দ-িত হয়েছেন খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালের ৬০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)