স্বামীর প্রবাসী বন্ধুর সঙ্গে প্রেম, অতঃপর...

আপলোড তারিখঃ 2019-11-14 ইং
স্বামীর প্রবাসী বন্ধুর সঙ্গে প্রেম, অতঃপর... ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: চুরি ও প্রতারণা মামলায় হালিমা খাতুন লিলি ও রাজশাহীর বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজশাহী ভদ্রপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে আলমডাঙ্গা নতিডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোখলেসুর রহমানের সঙ্গে একই উপজেলার ওসমানপুর গ্রামের আমির হোসেনের মেয়ে হালিমা খাতুন লিলির বিয়ে হয়। বিয়ের ১২ বছরের মাথায় দুটি সন্তান ও স্ত্রীকে রেখে তিনি ভাগ্যের চাকা ঘোরাতে ইরাকে পাড়ি জমান। ইরাকে মোখলেসুর রহমান ও রাজশাহী জেলার বাগমারা থানার ভদ্রপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন একই কক্ষে থাকতেন। এরই সূত্র ধরে মোবাইল ফোনে লিলির সঙ্গে স্বামীর প্রবাসী বন্ধু বেলালের পরিচয় ও মন দেওয়া নেওয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর বেলাল ইরাক থেকে বাড়িতে ফেরে বেলাল। এরপর মোখলেসুর রহমানের স্ত্রী লিলি তাঁর দুই সন্তানকে রেখে বেলালের সঙ্গে চলে যান। সংবাদ পেয়ে মোখলেসুর রহমান দেশে এসে গত ১১ তারিখে আলমডাঙ্গা থানায় হালিমা খাতুন লিলি ও বেলাল হোসেনের নামে একটি চুরি ও প্রতারণার মামলা দায়ের করেন। মোখলেসুর রহমান জানান, বিদেশ থেকে পাঠানো প্রায় ২১ লক্ষ নগদ টাকা। স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে তারা। এদিকে, গত মঙ্গলবার আলমডাঙ্গা থানার এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে আটক করে তাদের দুই জনকে থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে আলমডাঙ্গা থানার এসআই আশিক বলেন, ‘চুরি ও প্রতারণা মামলায় মোখলেছুর রহমানের স্ত্রী হালিমা খাতুন লিলি ও তার প্রেমিক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)