দর্শনা রেল ক্রসিংয়ের অদূরে আলমসাধু দূর্ঘটনায় ৪ গরু ব্যবসায়ী আহত

আপলোড তারিখঃ 2017-01-24 ইং
দর্শনা রেল ক্রসিংয়ের অদূরে আলমসাধু দূর্ঘটনায় ৪ গরু ব্যবসায়ী আহত ছবির ক্যাপশন:

`gfgx`

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দর্শনা রেল ক্রসিংয়ের অদূরে গরু ভর্তি আলমসাধু যান্ত্রিক ক্রটির কারণে রাস্তার উপর ভেঙ্গে পড়ায় ৪ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চৌগাছা পুকুরিয়া হতে গরু নিয়ে ডুগডুগি পশুহাটে আসার সময় পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে। এ সময় যশোর জেলার চৌগাছা উপজেলার আশ্বিনপুর গ্রামের দাউদ হোসেনের পুত্র গরু ব্যবসায়ী সেলিম (৫৫) গুরুতর আহত হয়। এছাড়াও একই এলাকার মৃত সুরত আলী মন্ডলের পুত্র গরু ব্যবসায়ী আইনুদ্দীন (৬০), মৃত ওমর আলীর পুত্র জাহাঙ্গীর আলম(৪২) ও মৃত কাশেম আলীর পুত্র গোলাম হোসেনও(৫৫) এ দূর্ঘটনায় আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)