জীবননগর থানায় নবাগত ওসি সাইফুলের যোগদান

আপলোড তারিখঃ 2019-11-13 ইং
জীবননগর থানায় নবাগত ওসি সাইফুলের যোগদান ছবির ক্যাপশন:
মাদকের টাকায় পিকনিকের অভিযোগে ওসি-এসআই ক্লোজডের ঘটনা জীবননগর অফিস: জীবননগর থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনি জীবননগর থানায় যোগদান করেন। এর আগে তিনি ডিএমপিতে কর্মরত ছিলেন। জীবননগর উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে তিনি কাজ করবেন বলে জানান। এদিকে, নবাগত ওসিকে জীবননগর থানা পুলিশের সদস্যরা ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, এসআই আরিফ প্রমুখ। জানা যায়, জীবননগর উপজেলায় মাদক নিয়ন্ত্রণ না করা, সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসায়ীদের নিকট থেকে টাকা নেওয়া ও দায়িত্ব অবহেলার অভিযোগে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ও শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাঈদকে গত সোমবার পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামান সাঈদের বিরুদ্ধে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ করেন শাহাপুর ক্যাম্পের আনসার সদস্য ফারুক হোসেন। এ অভিযোগের ভিত্তিতে গত রোববার রাত ১১টার দিকে শাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাঈদ এবং উপজেলায় মাদক নিয়ন্ত্রণ না করা ও সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার বিকেলে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়াকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে ক্লোজড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)