কার্পাসডাঙ্গায় গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2019-11-13 ইং
কার্পাসডাঙ্গায় গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ৪ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চন্ডিপুর মাঝপাড়ার আফসারের ছেলে ডালিম (৪০) ও কুড়–লগাছি পশ্চিমপাড়ার আকবারের ছেলে মহিরুল (৪০)। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে তাঁদের আটিক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে কাঠ মিলের কাছে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। এ সময় ৪ শ গ্রাম গাঁজাসহ ডালিম ও মহিরুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। গতকাল রাতেই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)