ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার ডাউকি, কুমারি, বেলগাছিসহ বেশ কয়েকটি ইউনিয়নের কর্মসৃজন কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁরা এ কাজ পরিদর্শনে বের হন। এ সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক ও ইউপি মেম্বাররা উপস্থিত ছিলেন। কাজ দেখে ইউএনও সন্তোষ প্রকাশ করেন।
