চুয়াডাঙ্গায় আবারও রোগী ব্যাগ থেকে টাকা চুরি

আপলোড তারিখঃ 2019-11-12 ইং
চুয়াডাঙ্গায় আবারও রোগী ব্যাগ থেকে টাকা চুরি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বর্হিবিভাগের ২১৭নং কক্ষের সামনে থেকে বেগম আরা (৪০) নামের এক রোগীর ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী বেগম আরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবাপাড়ার মজিবার রহমানের স্ত্রী। জানা যায়, গতকাল সকালে শারীরিক অসুস্থতা নিয়ে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে আসেন বেগম আরা এবং হাসপাতালের টিকেট কাউন্টার থেকে বর্হিবিভাগের ২১৭ নং কক্ষের টিকেট নিয়ে কক্ষের সামনে লাইনে দাড়িয়ে ছিলেন। এসময় তিনি তাঁর কাছে থাকা ব্যাগটি কে যেন টান দেয় বুঝতে পেরে দ্রুত ব্যাগ খুলে দেখেন ৪ হাজার টাকা চুরি হয়ে গেছে। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার অফিসে এসে সিসি টিভি ফুটেজ দেখেও চোরের কোন হদিস পাওয়া যায়নি। পরে টাকা খুইয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন বেগম আরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)