শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আপলোড তারিখঃ 2019-11-12 ইং
শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুই বাসের সংঘর্ষ ঘটে। এ সময় একটি বাস উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। শৈলকুপা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনকে কুষ্টিয়া ও ঝিনাইদহে রেফার্ড করা হয়েছে। শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মনোয়ার হোসেন মালিথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শৈলকুপায় আসার পথে বাস দুর্ঘটনায় চারজন মুক্তিযোদ্ধা আহত হন। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)