মেহেরপুরে ফেনসিডিল রাখায় যুবকের যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2019-11-12 ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখায় যুবকের যাবজ্জীবন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে সুজন মাহমুদ নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সুজন মাহমুদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর গাংনী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিশিপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়ির সামনে থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ সুজন মাহমুদকে আটক করে। এ ঘটনায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ)ধারায় একটি মামলা করা হয়। যার মামলা নম্বর ১, গাংনী থানা। জি আর কেস নম্বর ২৯৭/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এ মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি সুজন মাহমুদ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাড. কামরুল হাসান কৌঁসলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)