ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-12 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের লক্ষীকোল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান লিটন (২৩) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল হক জুয়েল (২৫)। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক ব্যবসায়ীরা কার্পাসডাঙ্গা থেকে মায়া ট্রাভেলস্-এর একটি যাত্রীবাহী বাসে ফরিদপুরের উদ্দেশে ফেনসিডিল পাচার করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) আবুল খায়ের শেখ, উপপরিদর্শক (এসআই) ব্রজ বল্লভ সাধু ও এসআই ইউনুস আলী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় থানায় তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)