জীবননগরে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-11-10 ইং
জীবননগরে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির অভিযানে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নতুনপাড়া বিওপি বিজিবির সদস্যরা। অভিযানকালে সদর পাড়া মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। একইদিন ধোপাখালী বিওপির সদস্যরা রাজাপুর মাঠের কলাবাগানের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৭ বোতল ফেনসিডিল এবং উথলী বিশেষ ক্যাম্পর সদস্যরা উপজেলার রাঙ্গিয়ারপোতা মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)