গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে পাখিভ্যানচালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-11-10 ইং
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে পাখিভ্যানচালকের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহার আলী (৩০) নামের এক পাখিভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহার আলী হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার আনিছুর রহমানের ছেলে। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় আহার আলী মাঠ থেকে ভেজা শরীরে বাড়িতে এসে ব্যাটারিচালিত পাখিভ্যানে চার্জ দিতে গেলে তিনি হঠাৎ পড়ে যান। এ সময় পরিবারের লোকজন তাঁর জ্ঞান হারিয়েছে ভেবে মাথায় পানি দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)