পদ পেলেন সফি-চপল ও নন্দনের সুমন

আপলোড তারিখঃ 2019-11-08 ইং
পদ পেলেন সফি-চপল ও নন্দনের সুমন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদ পুনর্গঠন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পূর্বের নির্বাচিত কমিটি বহাল রেখেই সাধারণ সম্পাদকের মৃত্যুজনিত কারণে ব্যবসায়ী পরিচালনা পরিষদের এ কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে সবার মতামতের ভিত্তিতে সফিয়ার রহমান সফিকে সহসভাপতি, তোছাদ্দেক হোসেন চপলকে সাধারণ সম্পাদক ও নন্দনের স্বত্বাধিকারী সুমন পারভেজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান মিজাইল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সমবায় নিউ মার্কেটের দোতলায় বন্ধন করিডোরে কমিটি পুনর্গঠন-সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়। পুনর্গঠিত কমিটিতে মো. মাহফুজুর রহমান মিজাইলকে সভাপতি, তোছাদ্দেক হোসেন চপলকে সাধারণ সম্পাদক, আজাবুল হক ও সফিয়ার রহমান শফিকে সহসভাপতি, হাসান মাহমুদ বকুল ও সুমন পারভেজ খানকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুর রহমানকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া আব্দুল আজিজ, খন্দকার শামীম, শেখ শামীম, মিজানুর রহমান, সারোয়ার জামান, নিশীত চক্রবর্তী, তানভীর জামান, মশিউর রহমান, কাশেম, জাহিদুর রহমান, আবু, রাসেল ও জাহিদকে কমিটিরি নির্বাহী সদস্য হিসেবে ঘোষণা করা হয়। ‘এদিকে, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের পুনর্গঠিত কমিটিকে ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক রোজমেরী ভিডিওর স্বত্বাধিকারী ও ডিস ব্যবসায়ী রানার মৃত্যুতে তাঁর পদটি দীর্ঘদিন ধরে শুন্য হয়ে যাওয়ায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহফুজুর রহমান মিজাইলের উদ্যোগে মার্কেটের সব ব্যবসায়ীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে পূর্বের নির্বাচিত কমিটি বহাল রেখেই এ কমিটি পুনর্গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)