চিনিশিল্প প্রতিষ্ঠানের সাবেক চিফ ইঞ্জিনিয়ার রতনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2019-11-08 ইং
চিনিশিল্প প্রতিষ্ঠানের সাবেক চিফ ইঞ্জিনিয়ার রতনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ চিনিশিল্প প্রতিষ্ঠানের সাবেক চিফ ইঞ্জিনিয়ার চুয়াডাঙ্গার কৃতী সন্তান আহসান সিদ্দীক রতন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঢাকার মিরপুরের টোলারবাগ এলাকার আনসার ক্যাম্পের নিকট একটি মসজিদে জোহরের নামাজ শেষে মসজিদেই ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের বড় মসজিদপাড়া নিবাসী সরোজগঞ্জ হাইস্কুলের সাবেক শিক্ষক মৃত গোলাম সরওয়ারের ছোট ছেলে ও চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সাবেক হেডমাস্টার মিনহাজ উদ্দীনের ভাতিজা। আহসান সিদ্দিক রতন বাংলাদেশ চিনিশিল্প প্রতিষ্ঠানের সাবেক চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি সপরিবারে ঢাকার মিরপুর টোলারবাগ এলাকায় সববাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজ আদায় শেষে টোলারবাগের একটি মসজিদের ভেতর ইমামের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হলে সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা একাডেমি মোড়-সংলগ্ন বড় মসজিদে জানাজা শেষে চুয়াডাঙ্গা রেল স্টেশন-সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)