মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2019-11-08 ইং
মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের স্টেডিয়াম মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন কুমার দাসের নেতৃত্বে স্টেডিয়াম মোড় এলাকায় লিওন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় লিওন ফার্মেসির মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)