মেহেরপুরে পিইসি ও ইবতেদায়ি পরীক্ষার প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-11-08 ইং
মেহেরপুরে পিইসি ও ইবতেদায়ি পরীক্ষার প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভারপ্রাপ্ত জেলা আনসার কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর, ইন্সপেক্টর আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফিল উদ্দিন, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। উল্লেখ্য, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলায় ২০৮৭ জন ছাত্র ও ২২৪৭ জন ছাত্রী, গাংনী উপজেলায় ২৬০০ জন ছাত্র ও ২৮৮৫ জন ছাত্রী, মুজিবনগর উপজেলায় ৭৯৯ জন ছাত্র ও ৯১২ জন ছাত্রী। এবতেদায়ি পরীক্ষায় জেলায় ৪৬৮ জন ছাত্র ও ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)