মহেশপুরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৪

আপলোড তারিখঃ 2019-11-08 ইং
মহেশপুরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৪ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠপাড়া প্রাইমারি স্কুল এলাকা থেকে গত বুধবার রাতে মহেশপুুর-৫৮ বিজিবি অভিযান চালিয়ে চার চোরাকারবারিকে আটক করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, ট্রাউজার, সোয়েটার, জুতা ও বিবিধ পোশাক পরিচ্ছদ, ২টি মোটরসাইকেলের টায়ার, ১টি বাজাজ মোটরসাইকেল (সিটি-১০০), ৭টি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট, ১১টি বিভিন্ন কোম্পানির মোবাইলের সিমকার্ড এবং ৪টি মেমোরি কার্ড। আটক হওয়া ব্যক্তিরা হলেন মহেশপুরের শ্যামকুড় গ্রামের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহীম হোসেন, একই গ্রামের আফছার ম-লের ছেলে মফিহুর রহমান, হারিসন মালিথার ছেলে ই¯্রাফিল ও বাবুল মীরের ছেলে রাজিবুল হোসেন মিণ্টু স¤্রাট। এদিকে একই দিন নিমতলা বিওপি মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল আটক করে। মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে উপঅধিনায়ক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)