সাদেক হোসেন খোকার দাফন আজ

আপলোড তারিখঃ 2019-11-07 ইং
সাদেক হোসেন খোকার দাফন আজ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ আজ বৃহস্পতিবার রাজধানীর জুরাইন কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে তাঁর চার দফা জানাজা অনুষ্ঠিত হবে। জানা গেছে, আজ সকালে মরদেহ দেশে পৌঁছার পর সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা হবে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কফিন রাখা হবে। বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তৃতীয় দফা জানাজা শেষে খোকার মরদেহ নেওয়া হবে গোপীবাগে তাঁর নিজ বাসভবনে। বাদ আসর স্থানীয় ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা নামাজে জানাজা। পরে তাঁর লাশ জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে। জানা গেছে, খোকার মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা এমিরেটস এয়ারলাইনসের ইকে ২০২ নম্বর ফ্লাইটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে নিউ ইয়র্ক থেকে দুবাইয়ের পথে রওনা দেন। সেখান থেকে একই এয়ারলাইনসের ইকে ৫৮২ নম্বর ফ্লাইটে আজ সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। এই ফ্লাইটে খোকার স্ত্রী ইসমাত হোসেন, বড় ছেলে ইশরাক হোসেন, ছোট ছেলে ইসফাক হোসেন, মেয়ে সারিকা সাদেকসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি কপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)