সরোজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2019-11-06 ইং
সরোজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সরোজগঞ্জ বাজারের অদূরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত জুজু ম-লের ছেলে শুকুর আলী (২৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত রব্বুলের ছেলে আবু তালেব (৫৫)। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে শুকুর আলী মোটসাইকেলযোগে দ্রুতগতিতে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। পথের মধ্যে সরোজঞ্জ বাজারের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আবু তালেব অপর একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলেরর দুজন চালক গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদহাসপাতালে ভর্তি করেন। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)