চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-11-06 ইং
চুয়াডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। উল্লেখ্য, জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চার গ্রুপে রচনা ও চিত্রঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)