মেহেরপুরে হৃদয়সহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-11-06 ইং
মেহেরপুরে হৃদয়সহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আনোয়ার শাহী নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন শাহির ছোট ভাই মনিরুল ইসলাম মনি। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অতিদ্রুত সন্ত্রাসী হৃদয় ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় একজনকে আটক করা হলেও মূল আসামি হৃদয় গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)