আলমডাঙ্গায় পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-11-06 ইং
আলমডাঙ্গায় পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে উপজেলার আঠারখাদা ও শিবপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার আঠারখাদা গ্রামে হোসনে আরা (১৮) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আঠারখাদা গ্রামের রকিবুল ইসলামের মেয়ে হোসনে আরার বেশ কিছু দিন আগে বিয়ে হয়েছিল। অল্প কিছু দিন আগে সেখান থেকে তিনি পিতার বাড়ি চলে আসেন। গতকাল তিনি পিতার বাড়িতে বিষপান করেন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, আলমডাঙ্গার শিবপুরে এক গৃহবধূ তাঁর শ্বশুর বাড়িত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, গতকাল উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আনিছুরের সঙ্গে বিয়ে হয় হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শরিফ মোল্লার মেয়ে রেশমার (২৫)। দুই সন্তানের জননী রেশমা গতকাল রাতে তাঁর শ্বশুর বাড়ির পেছনে একটি নিমগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু কেন তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রেশমার পিতার বাড়ির লোকজনের অভিযোগ, রেশমার ওপর নির্যাতন করার কারনে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় গতকাল একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গতকাল লাশময়না তদন্তের জন্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে রেশমার পিতা মামলা করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)