বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণে দোয়া

আপলোড তারিখঃ 2019-11-05 ইং
বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণে দোয়া ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, অ্যাড. কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রয়াত নেতা তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)