ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার আটক

আপলোড তারিখঃ 2019-11-05 ইং
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে অস্ত্র-গুলিসহ শফিউদ্দিন শফি (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিউদ্দিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ফুলবাড়িয়া এলাকায় এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি। শফিউদ্দিন আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)