ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই নারী আটক

আপলোড তারিখঃ 2019-11-05 ইং
ঝিনাইদহে ফেনসিডিলসহ দুই নারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী শিউলি খাতুন ও একই এলাকার হাসমত আলীর স্ত্রী জহুরা খাতুন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে সন্দেহ হলে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)