ভ্রাম্যমাণ আদালতে ৩ দালালের জেল

আপলোড তারিখঃ 2019-11-05 ইং
ভ্রাম্যমাণ আদালতে ৩ দালালের জেল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দুদকের আকস্মিক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয় থেকে তিন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের কেদারগঞ্জ নতুনপাড়ার মরহুম ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩), সাদেক আলী মল্লিকপাড়ার সাব্দারের ছেলে আশরাফুজ্জামান (৪৯) ও এস এম আশরাফুল হকের ছেলে ইমরান হোসেন (২৯)। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী জানান, চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস চত্বরে এক দল দালাল বিআরটিএ-এর নিবন্ধন ফরম, ড্রাইভিং লাইসেন্স ফরমসহ বিভিন্ন কাগজপত্র ব্যবহার এবং সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ গ্রাহকদের হয়রানি করছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে একটি দল বিআরটিএ অফিসে অভিযান চালায়। এ সময় অফিস চত্বর থেকে গ্রাহকদের আবেদনপত্র, বিআরটিএ অফিসের বিভিন্ন কাগজপত্রসহ তিন দালালকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ-বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ প্রসঙ্গে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, ‘চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধিসহ গ্রাহক ভোগান্তির একাধিক অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়াও বেশ কিছু অনিয়ম-দুর্নীতির তথ্য পেয়েছি। সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)