মেহেরপুরে নতুন সড়ক আইন সম্পর্কে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2019-11-05 ইং
মেহেরপুরে নতুন সড়ক আইন সম্পর্কে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ ১ নভেম্বর ২০১৯ থেকে কার্যকর করা হয়েেেছ। এ আইন বাস্তবায়নে সব ধরণের যানবাহন মালিক, চালক, পথচারীসহ সাধারণ নাগরিকদের সচেতন করার লক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার এস এম মুরাদ আলী এ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার বলেন, নতুন সড়ক আইন সম্পর্কে অনেকেই অবগত নয়। তাই তাঁদের আগে নতুন আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরে আইন অমান্য করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন সবাইকে আইন সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছে পুলিশ। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, সার্জেন্ট নাজমুল হাসানসহ পুলিশের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)