গাংনীর সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2017-01-22 ইং
গাংনীর সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছবির ক্যাপশন:

`IMG_4675`

গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি/এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাতেক। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, কাজিপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লা, তেতুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,  জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মুনছুর আলী ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলিম প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)