মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপলোড তারিখঃ 2019-11-04 ইং
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামের এক গরুর রাখাল নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে। গতকাল রোববার ভোর ৪টার দিকে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাঁকে গুলি করে হত্যা করে বিএসএফ। রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোররাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। বিএসএফের গুলিতে এ সময় আব্দুর রহিম নিহত হন। তিনি আরও জানান, ‘পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি, এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ। তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাঁকে গুলি করে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার হাবিলদার এনামুল জানান, তাঁরা এখনো এ ধরণের খবর পাননি। অথচ পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)