মহেশপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-11-04 ইং
মহেশপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের মসলেম উদ্দীনের ছেলে কাঠমিস্ত্রি হাফিজুর রহমান (২৭)। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে একজনকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা করেছেন, যার নম্বর ০৬/১৯। মহেশপুর থানার ওসি (তদন্ত) এস এম আমানুল্লা গতকাল রোববার সকালে জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় গত শনিবার বিকেলে শিশুটিকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান হাফিজুর। এরপর ফতেপুর বাজার থেকে চানাচুর কিনে মাঠের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। রক্তাক্ত অবস্থায় হাফিজুর শিশুটিকে বাড়ি পৌঁছে দিলে পরিবারের লোকজন প্রথমে মহেশপুর ও রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ওই শিশুকে ভর্তি করেন। তিনি আরও জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)