ছবির ক্যাপশন:
সরোজগঞ্জে সচেতনতামূলক সমাবেশে ডিসি নজরুল ইসলাম সরকার
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে বাল্যবিবাহ নিরোধ, যৌতুক প্রথা বন্ধ ও মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল বেলা ৩টার দিকে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যাও অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশ উন্নয়শীল দেশ হিসেবে পরিচিত পাচ্ছে। সরকারের প্রচেষ্টায় এ দেশটি আগামী ৪১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত লাভ করবে সরকার ঘোষণা দিয়েছে। যার ফলে দেশে দুনীতি, ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণ, খুন, ছিনতাই, নারী নির্যাতন ও বাল্যবিবাহ, যৌতুক প্রথা বন্ধ, মাদকবিরোধী কর্মকা- একেবারে শূণ্যের কোটায় আনতে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি আগামী ২০৪১ সালের মধ্যেই এ দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত লাভ করবে। অনুষ্ঠানে উপস্থিত সব ছাত্র-ছাত্রীদের উদ্যোশে ডিসি বলেন, এই ছাত্র-ছাত্রীরাই পারবে, এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে এবং আরও এগিয়ে নিতে। আর তোমাদের মধ্যে থেকেই গড়ে উঠবে, জ্ঞানী, বিজ্ঞানী, কবি, সাহিতিক, প্রশাসনের বড় বড় কর্মকর্তা বের হবে। তাই তোমরা সাহস ও মনোবল নিয়ে প্রচেষ্টায় চালিয়ে যাও, পিছু পা হলে চলবে না। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদ বলেন, আজকের এই ছাত্র-ছাত্রীরাই গড়ে উঠবে নতুন রুপে। আগামী দিনের দেশ-সমাজ ও রাষ্ট্র পরিচালনা তো এরাই করবে। তাই তোমরা কোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত থাকবা না। বরং সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে এই ছাত্র-ছাত্রীদেরই। এ সময় সরকারের নতুন আইনের সড়ক পরিবহন মেনে চলার আহ্বানও জানান এসপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার উনচার্জ (তদন্ত) লুৎফুল কবির, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপ চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, বদরগঞ্জ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল্লাহ শেখ, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা ও প্রধান শিক্ষক আকবর আলী, সাবেক শিক্ষক গোলজার হোসেন, আবুল হোসেন, দাখিল মাদ্রাসার সভাপতি আকিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী আজিজুল হক ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোকুল চন্দ্র অধিকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
এ ছাড়া তেঁতুল শেখ কলেজ, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
