মেহেরপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-11-04 ইং
মেহেরপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের ভৈরব নদে একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে ভৈরব নদের যাদবপুর ব্রিজের নিকট ওই কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী এলাকা থেকে রফিকুল ইসলাম নামের এক যুবক কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। মেহেরপুর বন বিভাগের কর্মকর্তা জিল্লুর রহমান কচ্ছপটি ভৈরব নদে অবমুক্ত করেন। এ সময় ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুসহ উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)