ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন-এর দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন হাসমত আলী। দর্শনা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসমত আলী নিয়োগ পাওয়ায় জেলা এবং উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হওয়ায় কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সম্মানিত সব সদস্যরাসহ সাংবাদিক নেতৃবৃন্দ হাসমত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
