আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আটক

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বার বাজার ডিগ্রি কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আনসার আলী যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের আরশাদ আলীর ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বার বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় আনসারী আলীকে। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় আড়াই হাজার পিচ ইয়াবা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)