বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ একজন আটক

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ একজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আইয়ুব খাঁন (২৫) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাধুহাটি বাসন্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার মৃত খায়ের মোহাম্মদ খানের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে বিপুল পরিমান ওষুধ অবৈধভাবে আনা হচ্ছে। খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আইয়ুব খানকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)