আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক কসাইকে জরিমানা

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক কসাইকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পঁচা ও বাসি মাংস বিক্রির অপরাধে এক কসাইকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা মাংস বাজারে আরিফ নামের এ কসাইকে এ জরিমানা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাংস বাজারে এরশাদপুর গ্রামের মহির উদ্দিন কসাইয়ের ছেলে আরিফ কসাই (৩৪) পচা ও বাসি মাংস বিক্রয় করার সময় উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি ও থানার পুলিশ উপস্থিত ছিল। প্রসঙ্গত, এরআগেও আলমডাঙ্গা মাংস বাজারে একই ভাবে পচা ও বাসি মাংস বিক্রি করার অপরাধে কসাইদের জরিমানা করা হয়েছিল। তারপরও কসাইয়েরা সংশোধন না হওয়ায় বাজার মনিটরিং জোরদার করে উপজেলা প্রশাসন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)