মেহেরপুরে আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
মেহেরপুরে আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে ছবির ক্যাপশন:
বিজয় ফুল উৎসব-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: ‘উন্নত ও সফল হতে হলে লেখাপড়ায় ভাল হতে হবে। লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ, জ্ঞানই শক্তি। শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেহেরপুরে একটি আধুনিক শিশুপার্ক গড়ে তোলা হবে।’ গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা পর্যায়ের বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল উপরোক্ত কথাগুলো বলেন। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। দেশে কোনো দারিদ্র থাকবে না। প্রত্যেকের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, সবাই আর্থিকভাবে সচ্ছল থাকবে। তিনি বলেন, মেহেরপুরসহ সারা দেশের মানুষ যেন নিরাপত্তা ও শান্তির মধ্যে থাকতে পারে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে সবাইকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বে দুইবার মেহেরপুরে এসেছেন এবং সভা সমাবেশে যোগ দিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি ফরহাদ হোসেন এমপি বলেন, জাতির পিতা মেহেরপুরে সমাবেশ শেষে যশোরে ফিরে মেহেরপুরে দেশদ্রোহী বক্তব্যে দেওয়ার অজুহাতে পাকিস্তানী পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু তিনি সেদিন কোন দেশদ্রোহী কোনো বক্তব্যে দেননি। তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার জন্য সকলকে আহ্বান করেছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)