দর্শনায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
দর্শনায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ ঝাঁঝাডাঙ্গার গ্রামের খাতুন (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাগানপাড়ায় পিতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দর্শনা পৌর এলাকার স্যামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গার বাগানপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ দর্শনা পৌর এলাকার স্যামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রীকে তাঁর পিতার বাড়ি ঝাঁঝাডাঙ্গার বাগানপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)