ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন
সমীকরণ ডেস্ক:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা সমবায় কার্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে জেলা সমবায় ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও জেলা সমবায় অফিসার জাকির হোসেন খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পারিবারিক-আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। সমবায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম কৌশল হিসেবে স্বীকৃত। টেকসই উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায় সমিতির মাধ্যমে জেলার মানুষ অনেক কিছু করতে শিখেছে। জীবনযাত্রার মান উন্নয়নে নিজের দক্ষতা কাজে লাগানোর অনুপ্রেরণা জুগিয়েছে সমবায়।’ তা ছাড়া সমবায় সমাজের শৃঙ্খলাবোধ আনয়নে বিশাল ভূমিকা পালন করতে পারে বলেও উল্লেখ করেন বক্তারা। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান। সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সহকারী পরিদর্শক আবুল হোসেন, বুলবুল হোসেন, মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, বিআরডিবি বিত্তহীন সমবায় সমিতির সভাপতি মুকছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইসিটি কর্মকর্তা ¯িœগ্ধা দাস, তন্তুবায় সমবায় সমিতির সম্পাদক হাজী গোলাম রহমান সিন্জুল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সমবায় অফিসার নাজির হোসেন। অনুষ্ঠানে আলমডাঙ্গা বন্ধন ক্যাবল নেটওয়ার্ক সমবায় সমিতিকে প্রথম স্থান, নওদা দুর্গাপুর মধ্যমাঠ সমবায় সমিতি ২য় ও ঐশী সঞ্চয় ঋনদান সমবায় সমিতি ৩য় স্থান অধিকার করায় তাদের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সমবায় র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আশোক কুমার। এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাইজার আলী।
জীবননগর:
জীবননগরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় জীবননগর উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, উপজেলা সমবায় কর্মকর্তা মতেহার হোসেন প্রমুখ।
মেহেরপুর:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সমবায় অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন করনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরপর মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, ডা. অলোক কুমার দাস। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দীন। রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মৎস্যজীবী প্রতিনিধি আব্বাস আলী, ক্ষুদিরাম হালদার প্রমুখ।
গাংনী:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে সমবায় অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বক্তব্য দেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম ও আওয়ামী লীগের নেতা মকলেছুর রহমান মকুলসহ সরকারি কর্মকর্তা ও উপজেলা সমবায় সমিতির সদস্যরা। প্রভাষক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস।
ঝিনাইদহ:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে ঝিনাইদহে ৪৮তম সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ নুরুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বাবুল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল ও জেলা সমবায় অফিসের পরিদর্শক রুহুল আমিন মোল্লা।
বক্তারা বলেন, ‘আসুন সবাই বঙ্গবন্ধুর আদর্শ ও সমবায় ভাবনাকে পাথেয় করে বাংলাদেশের সমবায় আন্দোলনকে সোনার বাংলা গড়ার হাতিয়ার হিসেবে যথার্থভাবে কাজে লাগাই। আর উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ক্ষেত্রে সমবায়ের অন্তর্নিহিত শক্তির অপরিহার্যতা প্রমাণ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করি।’
হরিণাকু-ু:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকু-ুতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় অফিসের সামনে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। সমবায় কর্মকর্তা এম এম শিহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য আলাউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, হরিণাকু-ু কেন্দ্রীয় সমবায় অফিসের নির্বাহী কর্মকর্তা খুরশীদ শরিফ ও বিআরডিবি কর্মকর্তা আয়ুব আলী।
