কোটচাঁদপুরকে হারিয়ে আলমডাঙ্গার জয়

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
কোটচাঁদপুরকে হারিয়ে আলমডাঙ্গার জয় ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ফোর স্টার ফুটবল টর্নামেন্টের উদ্বোধন জাহিদুল ইসলাম মামুন: ‘খেলব ফুটবল, রুখব মাদক’ প্রতিপাদ্যে জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ফোর স্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আন্দুলবাড়িয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স ইখতিয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়ালটন শো রুমের আয়োজনে আন্দুলবাড়ীয়ার ক্রীড়াঙ্গনের ইতিহাসে ফোর স্টার স্বনামধন্য ফুটবল খেলোয়ার, উজ্জ্বল নক্ষত্র ও কৃতি সন্তান প্রয়াত মোল্লা সিরাজ উদ্দীন, হাজী শওকত আলী মাস্টার, কাজী আজিজুল হক ও আবুল কাশেম মন্ডলের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। গত শুক্রবার বিকেল তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় বাজার-সংলগ্ন (হাইস্কুল) ফুটবল মাঠে এ আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিনিয়র সহকারী সুলিশ সুপার আবু রাসেল, গোল্ড স্টার ইলেকট্রনিক্সে স্বত্বাধিকারী মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, ওয়ালটন কর্মকর্তা ও ইখতিয়ার ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মুন্সী রোকনুজ্জামান রোকন, সাবেক ইউপি সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এস এম আশরাফুজ্জামান টিপু, যুবলীগের সাবেক নেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, হাফিজুর রহমান হাফিজ, শাহাপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান সাঈদ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কোটচাঁদপুর ফুটবল একাদশ বনাম আলমডাঙ্গা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুইটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে আলমডাঙ্গা ফুটবল একাদশ। খেলা শেষে আলমডাঙ্গা ফুটবল একাদশের পক্ষে ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সুমনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়ার খান কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফজলুর রহমান খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)