মেহেরপুরে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-11-03 ইং
মেহেরপুরে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরাসরি মেহেরপুর জেলার মুজিবনগর, মেহেরপুর হতে গোপালগঞ্জ এবং মেহেরপুর হতে রাজশাহী পর্যন্ত বিআরটিসি এসি-নন এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি শহরের বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে এক আলোচনা সভা শেষে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসূল। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা বিআরটিসির বাস ডিপো ম্যানেজার মোশারফ হোসেন, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বিআরটিসির মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান খান প্রদীপ প্রমুখ। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফিতা কেটে বিআরটিসি মেহেরপুর-গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া রুটে এ বাসের উদ্বোধন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)